ওয়েবসাইটে HTTP Security Headers কি এবং কেন প্রয়োজন? কিভাবে একটি HTTP Security Headers কনফিগার করা যায়?
ওয়েবসাইটে HTTP Security Headers কি এবং কেন প্রয়োজন?
HTTP Headers Security হল ওয়েবসাইটের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ। যখন একজন ওয়েবসাইট ব্যবহারকারী একটি Page অ্যাক্সেস করার চেষ্টা করে, তখন তার ব্রাউজার এটি একটি ওয়েব সার্ভার কে রিকোয়েস্ট পাঠায়। সার্ভার তারপর মেটা ডেটা, স্ট্যাটাস error কোড, cache rules ইত্যাদি ধারণ করে উপযুক্ত HTTP Response Headers এর মাধ্যমে Response করে। HTTP Security Headers ব্রাউজার কে বোঝায় আসলে কিভাবে সে ওয়েবসাইটটি দেখাবে।
Header Security না থাকলে আমাদের ওয়েবসাইট যেকোনো ধরনের অ্যাটাকের সম্মুখীন হতে পারে। এই শিরোনামগুলি XSS, কোড ইনজেকশন, ক্লিকজ্যাকিং ইত্যাদি থেকে রক্ষা করে। যেমন XSS, code injection, clickjacking অ্যাটাক।
HTTP Headers Security বলতে নিচের সিকিউরিটি কে বোঝায়:
● Cross Site Scripting Protection (X-XSS)
● Content Security Policy (CSP)
● Browser Sniffing Protection (X-Content-Type-Options)
● Clickjacking Prevention (X-Frame-Options)
● HTTP Strict Transport Security (HSTS)
● HTTP Public Key Pinning (HPKP)
● Referring Settings (Referrer-Policy)
● Cookie Settings (Set-Cookie)
HTTP Headers Security চেক করার জন্য আমরা নিজের টুলগুলো ব্যবহার করতে পারি:
● Check HTTP Security Headers: www.securityheaders.com
● Check HTTP Strict Transport Security / HSTS: www.hstspreload.org
● Check WebPageTest: www.webpagetest.org
● Check HSTS test website: https://gf.dev/hsts-test